সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সাভারের সেফটিক ট্যাংকে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার উভয়েই ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে আনিসুর নামেন। এর বেশ কিছু সময় পর সেপটিক ট্যাংকের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাইফুলও নামেন। এরও কিছু সময় পরে তাদের দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা