সংগৃহীত ছবি
সারাদেশ

পদ্মায় ৮২ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের জরিমানা

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ইলিশ নিধনে ব্যবহৃত ১টি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৮ কেজি ইলিশ। আটক করা হয় ৫ জেলেকে।

আরও পড়ুন : দেশে ঝড়-বৃষ্টির আভাস

উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত) ডিমওয়ালা ও মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল প্রায় ৮২ হাজার মিটার অধৈধ কারেন্ট জাল। ইলিশ নিধনের কাজে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। আর জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন : সাবেক মেয়র আতিক কারাগারে

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌপুলিশ সার্বক্ষণিক অভিযান করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা