সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্বৃত্তের কোপে গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় বাড়িতে ঢুকে হারুনুর রশিদ হারুন নামে ১ ইটভাটার মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে যাওয়া তার স্ত্রী জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) ভোর আড়াইটায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলা ৬ তদন্ত শেষ করার নির্দেশ

আহত ব্যক্তি, সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের মৃত আনিছ মোল্লার ছেলে। নিহত জেসমিন হারুনের স্ত্রী। হারুন বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা জানায়, আহত হারুনের (৪-৫টি) গরু রয়েছে। তার মধ্যে ১টি গরু অসুস্থ। এরপর মঙ্গলবার রাতে শব্দ শুনে হারুন ভেবে ছিলো তার গরু অসুস্থ হয়ে পড়েছে। এর পরে তিনি ঘরের বাইরে বের হন। এ সময় (৭-৮ জন) দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তিনি চিৎকার দিলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এই ঘটনাটি দেখতে পায়। এর একপর্যায়ে স্বামীকে বাঁচাতে হামলাকারীদের কাছে অনুরোধ করেন। তার স্বামীর প্রাণ ভিক্ষা চায়। এরই ফাকে হারুন দোঁড়ে পালিয়ে যান। তবে ধারণা করা হচ্ছে হামলাকারীদের মধ্যে কাউকে নিহত জেসমিন চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে, হারুনের সাথে তার ছোট ভাই হিরনের জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। এরই জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা হিরনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় আহত হারুনের সাথেও কথা হয়েছে। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হারুন চিকিৎসা নিয়ে আসলে এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ

তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনার সাথে জড়িত সন্দেহে হারুনের ভাই হিরনকে আটক করে রাখে। তারপর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে থানায় নিয়ে এসেছি। হিরনের সাথে হারুনের জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনাটি ঘটতে পারে। হারুনও এই বিরোধের বিষয়টি আমাদের জানিয়েছে। এখন ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাটি ডাকাতি নয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা