সংগৃহীত ছবি
সারাদেশ

বিস্ফোরণে রাতভর কাঁপল টেকনাফ

জেলা প্রতিনিধি: মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে এবার টেকনাফের নাফ নদের ওপার আবারও থেকে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত নাফ নদ তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনে ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে।

সীমান্তের বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, টেকনাফের নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারি গোলাগুলির শব্দ ভেসে আসছে। এতে বিস্ফোরণের কাঁপুনিতে টেকনাফ সাবারাং আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, সীমান্তে গোলাগুলির শব্দ ভেসে আসার কথা শুনেছি এবং এতে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা