সংগৃহীত ছবি
সারাদেশ

বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা

জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২ বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে মোট ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, দেশে বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা ২ বাহিনী একে অপরে মাঝে এই ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত ২ বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা