সংগৃহীত ছবি
সারাদেশ

মাছের ঘের থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের ১ দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত দিনমজুর, উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ৪ মেয়ে রয়েছে।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে সিদ্দিক নিখোঁজ ছিলেন। এরপর শনিবার (৫ অক্টোবর) সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, অর্ধগলিত অবস্থায় ঐ দিন মজুরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে এই ঘেরে ফেলে রেখে গেছে। এর পরে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সকল আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা