সংগৃহীত ছবি
সারাদেশ

বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে যুবককে গুলি

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, সন্ধ্যায় ৬০ জন যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫১৬৭) কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় অর্ধশতাধিক যাত্রী আহত হন। পরে বাসের জানালা ভেঙে আহতদের উদ্ধারসহ সব যাত্রীকে বের করে আনা হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটির জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের কয়েকটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ ওয়াহিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা