সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সুনামকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন : ঝরনায় নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা অভিযান চালায়। অভিযানে সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহার নামীয় ৭নং আসামি সুনামকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সমিলে মিলল লুট হওয়া গ্যাসগান

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা