সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারটির চালক আতিকুল্লাহ বাবু (২৬) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় বোয়ালমারীর আমতলীর তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু

নিহত ব্যক্তি, পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরদারপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি বোদা বাজারের জয়নব বেকারিতে কাজ করতেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনেএই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড় বোদা উপজেলা থেকে বেকারির মালামাল থ্রি-হুইলারে নিয়ে তেঁতুলিয়ার দিকে আসছিলেন। এদিকে তেঁতুলিয়া-পঞ্চগড়গামী জেলা মালিক সমিতির বাসটি বোয়ালমারীর এইচ আর ফিলিং স্টেশন তেল পাম্পের কাছাকাছি পৌঁছালে থ্রি হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে পড়ে যান।

আরও পড়ুন: নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার

এরপর স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাসটিতে থাকা ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা