সংগৃহীত ছবি
সারাদেশ

মুরুব্বিকান্ডে সেই বৃদ্ধা গ্রেফতার

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারায় ‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় কিশোরীর শরীর গরম পানিতে ঝলসে দেওয়া অভিযুক্ত বৃদ্ধা সায়েরা খাতুনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ১

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বৃদ্ধাকে গ্রেফতারের তথ্য জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

উল্লেখ্য, এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।

পুলিশ বলেন, আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে বৃদ্ধা সায়েরা খাতুনকে ‘মুরুব্বি মুরুব্বি’ বলায় পপি আকতার (১৩) নামে এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেন সায়েরা খাতুন। এ ঘটনায় কিশোরীর গলাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। গুরুতর অবস্থায় কিশোরীকে প্রথমে আনোয়ারা মেডিক্যাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমান হাসপাতালের বার্ন ইউনিটে কিশোরীর চিকিৎসা চলছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সায়েরা খাতুনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা