সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

ভোলা প্রতিনিধি : ভোলার সদরের চরসামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমানসহ ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি

রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ড থেকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র ও ৮টি কাঠের বাট উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা দীর্ঘদিন থেকে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মত অপকর্ম পরিচালনা করে আসছিল।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা