সংগৃহীত ছবি
সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন : ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডাব্লিউএ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ট্রলারচালকের মৃত্যু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, শনিবার সকালে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে ওইদিন বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

আরও পড়ুন : ফেনসিডিলসহ আটক ২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, ‘সকাল থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। তবে ঘাটে তেমন কোনো যানবাহন ও যাত্রী নেই। ফেরিগুলো ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা