সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ৫

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জে কাভার্ডভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, ৩ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু ।

পুলিশ ও স্থানীয়রা জানায় , শনিবার রাতে কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় ৪ বছরের ১ ছেলে শিশু এবং অটোরিকশার চালকসহ ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এর পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর ১ শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, এ সময় তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত অটোরিকশা চালকসহ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা