সংগৃহীত ছবি
সারাদেশ

বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় টানা বর্ষণ-পাহাড় ধসের কারণে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার জানান, শনিবার ভোরে রাস্তার পাশের একটি পাহাড়ের বড় অংশ সড়কের ফৌজদারহাটগামী লেনের উপর পড়েছে। এতে ঐ লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি আরও জানান, এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইতিমধ্যে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। বর্তমানে কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল পুনঃরায় স্বাভাবিক করতে কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা