সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্র-গুলিসহ যুবক আটক

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম মামুন (৩৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার এলাকার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক তৌহিদুল রাঙ্গুনিয়া উপজেলার বগাবিল এলাকার আইয়ুব আলীর ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, আটক যুবক তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ এই অস্ত্র দিয়ে অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা