সংগৃহীত ছবি
সারাদেশ

শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৫

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ও ৬টা ২০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৮) ও বরকত উল্লাহ (২৩)। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন ৫ জন।

নিহত জাহাঙ্গীর পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবেদ আলী হাওলাদারের সন্তান। নিহত বরকত উল্লাহর বাড়ি চট্টগ্রামে, তার বাবার নাম আইয়ুব আলী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীর ও বরকত উল্লাহ মারা গেছেন। জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ ও বরকত উল্লাহর ৬০ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

এ ঘটনায় আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আল-আমি আছেন আইসিইউতে, যার শরীরের ৮০ শতাংশ দগ্ধ। এছাড়া আনোয়ার হোসেন এইচডিইউতে ভর্তি আছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ।

এর আগে গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাবিব (৩৫)। ৯ সেপ্টেম্বর ভোরে মারা যান খায়রুল ইসলাম (২১) নামে আরও একজন। এছাড়া ৭ সেপ্টেম্বর দিনগত রাত ১টার দিকে আহমেদ উল্লাহ (৩৮) নামে আরও একজন মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা