সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ১ পথচারীসহ মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী আহত হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, বাদশাসহ ৩ জন ১ মোটরসাইকেলে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাদশা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তারা জয়রামপুর কাঠাতলা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়া এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ৩ জনই ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত ইসলাম বলেন, জয়রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন। সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা