সংগৃহীত ছবি
সারাদেশ

হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ফাজিলেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন লুতু মিয়া। বাড়ির পাশেই একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে তাড়া করে পিষ্ট করে মেরে ফেলে।

বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান বলেন, কেইপিজেড এলাকা থেকে হাতি প্রায় সময় লোকালয়ে এসে লোকজনের ক্ষতি করে। বুধবার রাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে ভুক্তভোগী কৃষকের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ময়নাতদন্ত ছাড়াই তার দাফনের ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা