সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজীর বদরপুর ও পরশুরামের গুথুমা এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আট জেলায় বন্যার আভাস

মৃত শিশুরা হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) ও পরশুরামের গুথুমা এলাকার আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২)।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।

আরও পড়ুন: মেহেরপুরে স্বর্ণসহ আটক ২

অপরদিকে সকাল ৯টায় পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা