সংগৃহীত ছবি
সারাদেশ

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় হামীম গ্রুপের ৬টি কারখানাসহ আরও বেশ কয়েকটি পোশাক কারখানা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এই সংক্রান্ত একটি নোটিশ কারখানার প্রধান ফটকগুলোতে টাঙিয়ে দেওয়া হয়। এ সময় সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেন মালিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভোলায় বাজারে অগ্নিকাণ্ড

এছাড়াও বুধবার আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। এর পরে ঐ সকল কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এই শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে।

কিন্তু কোথাও কোন ধরনের সংঘাত ও ভাঙচুরের খবর পাওয়া যায়নি। এ সময় এই শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

এদিকে বন্ধ কারখানার একাধিক কর্মকর্তা বলেন, মালিক পক্ষরা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও, শ্রমিকদের বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিক্ষের হামলায় নিহত ২

এই ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের কাজে যোগ দিলেও এ সময় উৎপাদন শুরু করেনি। এছাড়াও তার আগে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে আশুলিয়ায় হামীম গ্রুপের ৬টিসহ বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা