সংগৃহীত ছবি
সারাদেশ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় কাঠ ব্যবসায়ী আলম দেওয়ান (৬০) ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম দেওয়ানের ছেলে সোহান দেওয়ান বলেন, রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে বাবা-মায়ের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। এ সময় আমি প্রতিবেশীদের ডাকার চেষ্টা করি। পরে রুমে এসে দেখি, বাবা-মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতরা রাত ১টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার বাবা-মাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে।

আরও পড়ুন: হিলি বন্দরে আমদানি স্বাভাবিক

সোহান বলেন, ডাকাতরা ৪-৫ জন ছিল। তারা আমার বাবার মাথায় কুপিয়ে জখম করাসহ মারধর করেছে। এ ছাড়া মায়ের পায়ে কুপিয়ে জখম করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, আমরা আজ থেকে থানার কার্যক্রম শুরু করেছি। বসন্তপুরে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ করতে বলেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা