সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ‘সবুজে সাজাই, আমাদের বাংলাদেশ’ স্লোগানে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

সোমবার (১২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের অনির্বান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ উপলক্ষ্যে অনির্বান সরকারি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন স্হানীয় সুধীজন মো. আলী মর্তুজা, বাদশা সিকদার, ইউনুস শেখ, শিক্ষিকা আলেয়া আক্তার, লাকী আক্তার ও প্রবাসী সজিব শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুইয়া।

আরও পড়ুন : সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যত্ন নিতে হবে। বাংলাদেশকে সবুজ করে গড়ে তুলতে। তাদের এ কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ। প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি।

পরে সুধীজনরা কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা প্রত্যেকে অন্তত দুটি করে গাছের চারা রোপণ করবো এবং অন্যদেরকেও উৎসাহিত করবো। তারা যাদের আর্থিক সহায়তায় গাছের চারা বিতরণ হয়েছে, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা