সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে নিহত ৩

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে বজ্রপাতে মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪) ও আব্দুল আলীম নামে ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বর্ণসহ ২ পাচারকারী আটক

নিহতরা হলো, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও তার মেয়ে এবং মৃত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হবিবুর রহমান বলেন, রোববার দুপুর সাড়ে ১২টায় মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ২জনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এই সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে করে এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা