সংগৃহীত ছবি
সারাদেশ

হিলি বন্দরে আমদানি স্বাভাবিক

জেলা প্রতিনিধি: আন্দোলনের মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিলো এবং বর্তমানেও আছে। আমদানি স্বাভাবিক থাকায় কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার (১২ আগস্ট) সকালে হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামগুলোতে সরববাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। বর্তমানে দেশি কাঁচা মরিচ না পাওয়ায় আমরা আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি করছি। ভারত থেকে আমদানি করা মরিচের দাম অনেক কম, কম দামে কিনে তা কম দামে বিক্রি করছি।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। বর্তমানে দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা