সংগৃহীত ছবি
সারাদেশ

ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা 

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শচীন বিশ্বাস সাজু (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকাডুবিতে ৯ রোহিঙ্গার মৃত্যু

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের কর্মী।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন জানান, শচীন স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। ছাত্রদলের কোনো কমিটি না থাকায় কর্মী হিসেবে দলের দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাতে শচীন চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বনভোজন করছিলেন। সবাই যখন খাওয়া-দাওয়া করছিল তখন শচীন মোবাইলে কথা বলতে বলতে রাস্তার ওপরে আসা মাত্রই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বেড়েছে

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, আহত শচীন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। মাথার খুলির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। শুনেছি পাবনা হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা