সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

রোববার (২৭ জুলাই) সকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

তারা হলেন- পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেন, দুপুরে তামিম দুই বন্ধুসহ উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে গোসল করতে নামে। ৩ জনের কেউ সাঁতার না জানলেও তারা পাড় ঘেঁষে অল্প পানিতে গোসল করেন। এক পর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যেতে শুরু করেন। এ সময় ২ বন্ধু কোনোমতে উঠতে পারলেও তলিয়ে যান তামিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

উল্লেখ্য, এর আগে ভোরে বোদা উপজেলায় কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা নামে এক বৃদ্ধা বাড়ির পাশের পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাকেও উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জু আহম্মেদ ও বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা