সংগৃহীত ছবি
সারাদেশ

গুলিতে নিহত ২ যুবকের লাশ হস্তান্তর

জেলা প্রতিনিধি: সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত ২ বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশা-বাসের ধাক্কা, নিহত ১

সোমবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে লাশ হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এর আগে দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, রাত পৌনে ৮টার দিকে যুবকদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত দুই যুবক প্রায় সময় ভারতের সীমান্ত এলাকা থেকে লাকড়ি কুড়িয়ে আনতে যেত। ধারণা করা হচ্ছে গতকালও লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারায় তারা। এই ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা