সংগৃহীত
সারাদেশ

নিখোঁজের পর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় নিখোঁজের ২দিন পর ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামে ২জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলার পুরাতন ফুলছড়ির যমুনা নদী থেকে ২জনের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পিকআপ উল্টে যুবক নিহত

মৃত ব্যক্তিরা হলো, দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ফারুক হেসেন ও কাতলামারি ৩নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে সোনা মিয়া।

স্থানীয়রা বলেন, বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যায়নি। এর পরে শুক্রবার সকালে তাদের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেনয় স্থানীয়রা।

আরও পড়ুন: বন্দরে মিলল বিদেশি সিগারেট

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় ২জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা