সংগৃহীত
সারাদেশ

কেরুর ডিএস গোডাউন সিলগালা

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরু অ্যান্ড কোং কোম্পানির চিনিকলে ডিস্টিলারি বিভাগের প্রায় ৩০,১৩,০০০ লিটার ডিএস স্পিরিট গায়েবের ঘটনার পরে ডিএস গোডাউন সিলগালা করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: ১১ স্থাপনাকে জরিমানা

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরের দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শারমিন আক্তার এই সিলগালা করেন।

এই ঘটনা তদন্তের জন্য খুলনা ও যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরপর আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: থানচিতে ফের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

এ বিষয়ে কেরু অ্যান্ড কোং কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ডিস্ট্রিলারি মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মনোয়ার হোসেন ও তার লোকজন নিয়ে সিলগালা করেছে, এই বিষয়ে আমি কিছুই জানিনা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা