সংগৃহিত ছবি
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানজট

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ১৩ কি‌লো‌মিটার অং‌শে থে‌মে থে‌মে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছে যানবাহন।

আরও পড়ুন: বরিশালে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

শ‌নিবার (১৫ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার সড়‌কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ভোররাত থে‌কে এখন পর্যন্ত মহাসড়‌কে প‌রিবহনের ধীরগ‌তি র‌য়েছে। চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সা‌থে সা‌থে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা