সংগৃহীত ছবি
সারাদেশ

রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সিংগাইয়ে ধল্লায় ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভ শেষে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটির পূর্বপাশের চারটি টোলপ্লাজায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

আরও পড়ুন: আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যায়। এই সময় কমপক্ষে আধ ঘণ্টা বন্ধ ছিলো এ সড়কে যান চলাচল। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেন। এদিকে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর যাবৎ টোল আদায় করে আসছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন: আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ

এ সকল বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে এই সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ ২ যুগ ধরে এ সেতুটিতে টোল আদায় করছেন কর্তৃপক্ষ। এদিকে সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এ সড়কটি দিয়ে যাতায়াত করে। এতে নিয়মিত টোল দিতে গিয়ে অনেক হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের।

সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা