সংগৃহীত ছবি
সারাদেশ

ময়মনসিংহে শিল্প পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ প্রতিষ্ঠালগ্ন থেকে ময়মনসিংহ শিল্প এলাকার বিভিন্ন শিল্প কারখানার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্য বছরের মতো শিল্প এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন : ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ২

তার ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২৪ তারিখে অত্র ইউনিটের আওতাধীন শিল্প এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং গত ৩০ মে ২০২৪ তারিখ বিভিন্ন ফ্যাক্টরির মালিক, মালিক প্রতিনিধি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষদেরকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বিভিন্ন ফ্যাক্টরি কর্তৃপক্ষের নিকট হইতে শ্রমিকদের বোনাস, বেতন-ভাতা এবং ঈদের ছুটি প্রদান সংক্রান্তে নির্ধারিত তারিখ সংগ্রহ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যাতে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে কোন ধরণের আইন-শৃঙ্খলার অবনতি না হয় এবং শ্রমিকেরা যাতে নির্ধারিত সময়ে তাদের বেতন ও বোনাস পাইতে পারে সে লক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার'সহ অন্যান্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন করে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছেন। তাছাড়া, বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে পুলিশ সুপার'সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ আইন-শৃঙ্খলা সভা, কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে সভা ইত্যাদি অনুষ্ঠান করছেন।

আরও পড়ুন : জুটের গোডাউনে আগুন

বিট পুলিশিং অফিসারগণ বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের নিয়ে বিট পুলিশিং সভা করে তাদের বিভিন্ন অভিযোগ শুনে তা নিরসনের চেষ্টা করেন। ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে শিল্পাঞ্চলের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ কর্তৃক শিল্পাঞ্চল এলাকায় দিবা-রাত্রি পুলিশি টহল জোরদার করা হয়েছে। টহল পার্টির সদস্যরা প্রত্যেকটি ফ্যাক্টরিতে সরজমিনে হাজির হয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিভিন্ন সমস্যা শুনে তা দ্রুত নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন শিল্পাঞ্চল এলাকায় সার্বক্ষণিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা