সংগৃহীত
সারাদেশ

ভিডিও করার সময় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শহরের ইলিয়ট সেতুর বড়পুলে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের সাথে আঘাতে রবিউল আজিম তনু (৩৫) নামের ১ যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক, সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

আরও পড়ুন: সার্কিট হাউসে আগুন

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (৭ জুন) রাতে বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে তনুসহ আরও ৩ জন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসেন। এরপর শনিবার সকালে ছাদ খোলা গাড়ি নিয়ে ৪ বন্ধু ঘুরতে বের হয়। এর পরে শহরের ইলিয়ট সেতুর সৌন্দর্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ করেন তনু। এ সময় সেতুর উপরে থাকা একটি লোহার পাইপের সাথে মাথার পেছনের অংশের ধাক্কা লাগে তার। এতে তিনি গুরুতর ভাবে আহত হয়। তার পরে স্থানীয়দের সহযোগিতায় বন্ধুরা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ছাদখোলা গাড়িটি থানায় রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা