সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সম্পত্তির জন্য মা মমতাজ বেগমকে (৫৪) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছেলে মুন্না বাবুসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : বনপাড়া পৌরসভার বাজেট পেশ

বুধবার (৫ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহচর গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, মুন্নার বন্ধু ইয়াাছিন আলীর ছেলে রাব্বি ও মুন্নার চাচা মৃত ইনছার বিশ্বাসের ছেলে আব্দুল কাদের। তারা সবাই কাটদহচর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : ভালুকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত তিন আসামি উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জানুয়ারি মমতাজ বেগম তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। মমতাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি একমাত্র ছেলে মুন্না বাবুর সঙ্গে বসবাস করতেন। তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। এ ঘটনার প্রায় একমাস পর ২৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এতে নিহতের ছেলে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততাসহ তার চাচা আব্দুল কাদের ও বন্ধু রাব্বি আলামিনকে এ ঘটনায় জড়িত বলে উল্লেখ করেন। এরপর সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২১ সালের ২১ জানুয়ারি দুপুরে গলায় রশি পেঁচিয়ে মমতাজ বেগমকে মুন্না, তার বন্ধু রাব্বি ও চাচা আব্দুল কাদের মিলে হত্যা করে। এরপর মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। মাকে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে ২৫ জানুয়ারি অপহরণের জিডি করেছিলেন মুন্না। ছেলে মুন্না জুয়া খেলতেন এবং মাদকাসক্ত। এ নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। সম্পদের লোভে ও টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় হত্যা করা হয়।

আরও পড়ুন : মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

২৩ ফেব্রুয়ারি বিকেলে মিরপুর থানা পুলিশ নিহত মমতাজ বেগমের বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই তোরাব আলী বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি রাতে মিরপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ১৭ এপ্রিল মিরপুর থানার উপপরিদর্শক কায়েশ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, সম্পত্তির লোভে মাকে হত্যার দায়ে ছেলে মুন্নাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা