সংগৃহীত ছবি
সারাদেশ

নছিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি : ফেনীতে নছিমন উল্টে জাকির হোসেন (৩০) নামে এক শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন : শতবর্ষী বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি

মঙ্গলবার (২১ মে) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রশিদ নামে দুইজনকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : গর্তে মিলল তিনজনের মরদেহ

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নছিমনটি পল্লী বিদ্যুতের কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়ে সদর উপজেলার লেমুয়া থেকে শহরে ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নছিমনের চাকা বিস্ফোরণ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে যায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন সুজন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাঙ্গীর ও রশিদ নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

আরও পড়ুন : সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক

মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. শিপন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা