সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে সুদেব সিংকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন : ঘুম থেকে উঠে দেখতাম অস্ত্র তাক করা

সম্প্রতি এক স্বর্ণ কারিগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় পলাতক, বিতর্কিত ওই ছাত্রনেতা পরিচয়ধারী সন্ত্রাসীকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলা থেকে গ্রেফতার করা হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে সুদেব সিং পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধীর সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন : ঝালকাঠিতে প্রার্থীর ওপর হামলা, আহত ২০

থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামের বাসিন্দা ব্রজেন কর্মকারের ছেলে গহনার কারিগর হৃদয় কর্মকারকে
গত ৪ মে শনিবার দুপুরে পৌর সদরের কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় সুদেব। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সুদেব সিং। এ ঘটনায় হৃদয় কর্মকারের মা বেদেনা কর্মকার বাদি হয়ে দণ্ডবিধির ৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় শুভ্রদেব সিংকে একমাত্র আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার পর থেকেই সুদেবকে গ্রেফতারের চেষ্টা চালায় থানা পুলিশ। ১৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর থেকে পুলিশ উপপরিদর্শক মামুনের নেতৃত্বে বোয়ালমারী থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুদেব নানা অপকর্মে জড়িত। তাকে গ্রেফতার করে ১৫ মে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ২৬শে মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভয়-ভীতি ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। সে সময় আলোচিত এই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা