ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে প্রচারণায় ব্যস্ত চশমার প্রার্থী 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রচার- প্রচারণা চালাচ্ছেন ভাইস চেয়্যারম্যান প্রার্থী মো. মাসুদুর রহমান আরিফ। তার প্রতীক হলো চশমা।

আরও পড়ুন: ঢাকার মতো রংচটা বাস কোথাও নেই

এর আগে গত সোমবার (১৩ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। এরপর থেকেই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন চশমা প্রতীকের প্রার্থী আরিফ।

এলাকাবাসী জানান, মাসুদুর রহমান লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান ডিলারের ছেলে। তিনি একজন সামাজিক মানুষ। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে জনগণের আস্থা অর্জন করে নিয়েছেন। সদর উপজেলাবাসী তাকে নির্বাচনে জয়ী করতে চায়।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মো. মাসুদুর রহমান আরিফ বলেন, সদর উপজেলার বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আছে, আমি তা সমাধান করবো। জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমি সব টুকু দিয়ে জনগণের হয়ে কাজ করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা