ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের সম্মেলিত উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল স্কুলে আইএসডি ফেয়ার অনুষ্ঠিত

রোববার (১২ মে) খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিক ইসলাম, মহিলা বিষয়ক অধিদফতর উপ-পরিচালক সুস্মিতা খীসা ও জেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন: ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের ঢল

বিশ্ব মা দিবসে বক্তারা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের স্নেহ-ভালোবাসা, লালন-পালন ও দায়িত্ব কর্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে সকল মায়ের মহিমা স্মৃতিচারণ করেন এবং নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন।

বক্তারা বলেন, একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ান। রৌদ বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তায় বিভোর থাকেন একমাত্র মা।

যিনি কখনো ক্লান্ত হন না, প্রতিটি মুহুর্তে সন্তানের পাশে থেকে আগলে রাখেন পরম যত্নে। মায়ের ঋণ কখনো শোধ করার মতো কারো ক্ষমতা নেই।

আলোচনা শেষ খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদফতর গর্বিত ও সফল ৫০ জন মায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা