ছবি : সংগৃহিত
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) ভোর ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহত ব্যক্তিরা, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গোলাদিপাড় গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)।

আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে নিহত ২

ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শুক্রবার ভোর ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের সামনে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় মুরগিবোঝাই পিকআপে থাকা চালকসহ দু’জন হেলপার গুরুতর ভাবে আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত বহু

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা