সংগৃহীত ছবি
সারাদেশ

পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পবা উপজেলার গোহমাবনা এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে আবু হুরাইরা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আবু হুরাইরার বাড়ি চট্টগ্রামে। তিনি তাবলিগ জামাতের সঙ্গে রাজশাহীতে এসেছিলেন।

তাবলিগ জামাতের আমির আহমদ আলী তরফদার বলেন, গত ১৮ এপ্রিল ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জনের তাবলিগ জামাত রাজশাহীতে এসোছিল। সেই জামাতের সদস্য ছিলেন আবু হুরাইরা। দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গেলে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের (ইএমও) ইনচার্জ বলেছে, আবু হুরাইরাকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা