ছবি: সংগৃহিত
সারাদেশ

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: বগুড়ার একটি বসতবাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ও দেয়াল চাপায় শিশুসহ ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ

রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহতরা হলেন- রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), তার মেয়ে সুমাইয়া আক্তার (১৪), রেজাউলের ছোট ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামের মেয়ে জিম (১৬) ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে তাসনিম বুশরা (১৪)।

স্থানীয়রা বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণে বাড়ির দুটো ঘর, আসবাবপত্র, ভেঙে চুরমার দেখতে পান তারা। এ ঘটনায় ৩ শিশুসহ ৪ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ওই বাড়ির মালিক রেজাউল করিম জানান, তিনি এশার নামাজে গিয়ে নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পান। নামাজ শেষে জানতে পারেন, তার বাড়িতেই বিস্ফোরণ হয়েছে। গিয়ে দেখেন, তার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, আমার স্ত্রী, মেয়ে, ভাতিজী ও প্রতিবেশী আহত হয়েছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে বুঝতে পারছি না।

বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ধারণা করেছিলাম, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। তবে ওই বাড়ি থেকে ৩টি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বগুড়া সদরের বনানী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশরাফ জানান, ঢাকা থেকে বোম স্কোয়াড টিম আসবে। তারা পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা