সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মেম্বারকে পিটিয়ে হত্যা

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রাম এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গজারিয়া গ্রামের আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাসেল মুন্সী (২৫)।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় শারমিন রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জমিতে পাটের বীজ বুনতে গেলে বজ্রপাতে রাসেল মারা যান।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর কথা শুনেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা