সংগৃহীত ছবি
সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)।

প্রত্যক্ষদর্শী শহীদ বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ।

আরও পড়ুন: রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল।

নিহত নাহিদের স্বজন আবু তোয়েব বলেন, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুকে নিয়ে রংপুর এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা