সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী মাহতাব জাবেদ শামীম।

আরও পড়ুন: গজারিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানান। এসময় তার স্ত্রী, সন্তান ও ব্যবসায়িক সহযোগিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ১৯৯৯ সাল থেকে ঝালকাঠি শহরে থাই এ্যালুমিনিয়াম ব্যবসা পরিচালনা করে নিয়মিত পৌর কর ও আয়কর দিয়ে আসছি। নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে নিয়ে দেশ ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি নামে একটি মাল্টিপারপাস ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। তার গতিবিধি সন্ধেহের কারনে আমি ঐ ব্যবসা থেকে অব্যহতি নেয়ার সিদ্ধান্ত নিলে মূলধন ফেরত বাবদ তিনি গত ২৩ জুন ২০২২ ইং তারিখে ৭লাখ ২৩হাজার ৫০০ টাকা দিতে চায় । তাৎক্ষনিক নজরুল ইসলামের নামে কোন ব্যাংক চেক না থাকায় তার ২য় স্ত্রী জেসমিন বেগম এর এক্সিম ব্যাংক ঝালকাঠি শাখার একখানা চেকে ৬ লাখ ২৩ হাজার,৫০০ টাকা এবং বাকি ১ লক্ষ টাকা নগদ দিবে বলিয়া অঙ্গীকার করে।

আরও পড়ুন: জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

পরে নগদ ১ লাখ টাকাও দেয়নি এবং ৬ লাখ ২৩হাজার ৫শত টাকার চেকখানা ৩১ শে আগষ্ট ২০২২ তারিখে ব্যাংকে টাকা উত্তোলন করার কথা থাকলেও ঐ এ্যকাউন্টে টাকা না থাকায় যথারিতি আইনের ধাপ অনুযায়ী জেসমিন বেগমের নামে আমার চেকের মামলা করতে হয়েছে। যার কারনে ক্ষিপ্ত হয়ে সে আমার নামে ৮লাখ- টাকা পায় মর্মে একটি কোর্ট পিটিশন মামলা করে। যাহা তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমানিত হলে মামলাটি খারিজ হয়ে যায়। এমনকি আমাকে হত্যা করার ও হুমকি দিয়ে থাকে।

গত ২৮ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে মটরসাইকেল যোগে বরিশাল রওয়ানা দিলে ষাটপাকিয়া পেট্রোল পাম্প এর আগে লাল একটা প্রাইভেট কার (যাহার নং ঢাকা মেট্রো গ-২৫-১৬৬২) দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমার পরিবার সহ সকলকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। সৌভাগ্য বসত আমি আমার পরিবার সহ বেচে ফিরি। ঐ গাড়িটি নেশাগ্রস্থ অবস্থায় নজরুল চালাচ্ছিল এবং সাথে তার আরও দুই সহচর ছিল। নজরুলের গাড়ী চালানো শেখা ও কোন ড্রাইভিং লাইসেন্স না থাকা স্বত্বেও সে হাইওয়েতে গাড়ী চালাচ্ছিল।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

এই নজরুলের কু-পরিকল্পনার আতঙ্কে অবাধে চলাচল ও জীবন যাপন করতে পারছি না। এভাবে নির্যাতন ও আমাকে হত্যা চেষ্টার পরিকল্পনা অব্যাহত থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। কারন এই নজরুল ও তার সহোযোগিরা আমাকে যেকোন সময় হত্যা করতে পারে। গাড়ী চাপা দিয়ে হত্যার বিষয়ে গত ২৯ মার্চ ২০২৪ তারিখ আমি নলছিটি থানায়ও একটি লিখিত অভিযোগ দিয়েছি। তাই প্রশাসনের নিকট স্বপরিবারের নিরাপত্তা ব্যবস্থা কামনা করেন ব্যবসায়ী মাহতাব জাবেদ শামীম।

এবিষয়ে নজরুল ইসলাম জানান, কোন কথাই সত্য না। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হেয় করার স্বার্থে মিথ্যা অভিযোগ দিয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা