সংগৃহীত
সারাদেশ

ভোলায় বজ্রাপা‌তে শ্রমিক নিহত    

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বজ্রাপা‌তে মো. বাহাদুর নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

আরও পড়ুন: মেহেদির রং শুকানোর আগেই মারা গেল তরুণ

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক সাত‌ক্ষীরা জেলার কালিগঞ্জ উপজলার নিজ দেবপুর এলাকার মো. রশিদের ছেলে।

বজ্রপা‌তে আহত অন্য দুই শ্রমিক হলেন- মো. রবিউল এবং মহসিন। তারা নিহত বাহাদু‌রের একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টার দি‌কে রাকিব ব্রিকসে কাজ করছিলেন, এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে গুরুতর আহত হন ইটভাটার তিন শ্রমিক। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হ‌লে সেখানের কর্তব্যরত চিকিৎসক বাহাদুরকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ ক‌রেন।

আরও পড়ুন: দেশে বছরে অকাল মৃত্যু পৌনে ৩ লাখ

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপা‌তে ইটভাটার শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা