সংগৃহীত
সারাদেশ

রিকশাচালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় ঘর থেকে ডেকে নিয়ে মো. আনোয়ার মিয়া (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময়ে তিনি টাকা-পয়সা প্রাক্তন স্ত্রী মরিয়ম বেগমের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। ২০০৯ সালে স্ত্রী মরিয়ম বেগম স্থানীয় যুবক মো. শাহাদাতের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। একপর্যায়ে আনোয়ার হোসেনের সব টাকা পয়সা ও গহনা নিয়ে তাকে তালাক দিয়ে শাহাদাতকে বিয়ে করেন মরিয়ম। পরে আনোয়ার হোসেন আবার বিয়ে করেন।

আরও পড়ুন : রাসেল-শামিমার বিচার শুরু

এদিকে শাহাদাত দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও রমজান মাসে তিনি দেশে এসে ভাড়া বাসায় থাকা তার স্ত্রী মরিয়মকে বাড়িতে নিয়ে আসেন। শাহাদতের সংসারেও তিন মেয়ে এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকে দীর্ঘদিন তারা এলাকায় ফেরেননি।

কিছুদিন আগে নিজ বাড়িতে ফেরেন শাহাদাত হোসেন। স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় শাহাদাতের সঙ্গে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির সময় আনোয়ারাকে খুন করার হুমকি ধমকি দেয় শাহাদাত। এরই জের ধরে বুধবার রাতে ডেকে নিয়ে আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে মূল অভিযুক্ত শাহাদাত পলাতক।

আরও পড়ুন : গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খোকন বলেন, হাইলধরে এই ধরনের ঘটনা প্রথম। আনোয়ারের প্রথম বউ পালিয়ে যাওয়ার পর সে নিঃস্ব হয়ে গিয়েছিল। পরবর্তীতে সে আবার দ্বিতীয় বিয়ে করে। অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। এমন কর্মকাণ্ড খুনি শাহাদাতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আনোয়ার মিয়ার মৃত্যু হয়েছিল। আমরা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : ৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা