সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ তাহসিন মাহমুদ (৪) উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামের হেদায়েত উল্যা মিয়াজীর ছেলে। সে তাহিরপুর নূরানী তালিমুল কুরআন হাফেজী মাদরাসার প্রথম জামায়াতের ছাত্র ছিল।

আরও পড়ুন : গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ছেলেকে ঘরে রেখে পরিবারের কাজে ব্যাস্ত ছিল তার মা। ওই সময় মায়ের অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে দুপুরের দিকে পুকুর থেকে তাহসিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা