সংগৃহীত ছবি
সারাদেশ

প্রধানমন্ত্রীর গাড়ি হামলাকারী আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি: র‌্যাব-৬ প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে (৫৭) যশোর থেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: হত্যা মামলায় যাবজ্জীবন ১

বুধবার (২৭ মার্চ) মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী ৭ বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী ইয়াছিন আলী যশোরের শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শানতলা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: নির্মাণাধীন বাড়িতে তরুণীর লাশ

অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে থাকতো। তিনি দুইটি রিকশা ক্রয় করে, সেই রিকশা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতো। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যা চেষ্টা একটি ও মাদক আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা