সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় যাবজ্জীবন ১

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় হত্যা মামলায় নিরঞ্জন উড়াও নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিয়াকে মেজর বানিয়েছিল আ’লীগ

বুধবার (২৭ মার্চ) দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট নওগাঁর পোরশা উপজেলার বরবারিয়া গ্রামের রামেশ্বর চন্দ্র (৫৫) নিজের জমিতে আইল কাটার কাজ করছিলেন। প্রতিবেশি নিরঞ্জন উড়াও,র লাঠির আঘাতে জমিতে কাজ করা অবস্থায় গুরুতর আহত হন রামেশ্বর চন্দ্র। এ সময় প্রথমে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রামেশ্বর চন্দ্র। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় তদন্ত শেষে নিরঞ্জন উড়াওয়ের বিরুদ্ধে ২০২৩ সালের ১৬ মে দণ্ডবিধি-১৮৬০ এর ৩০২/২০২ ধারায় অভিযোগ গঠন করে আদালতে জমা দেন।

আরও পড়ুন: জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত

অভিযোগপত্রে উল্লেখিত ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয়পক্ষের শুনানি নিয়ে আসামি নিরঞ্জন উড়াওকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন তাকে।

সরকারি কৌসুলি (পিপি) আব্দুল খালেক মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আইনজীবী এস এম সারোয়ার হোসেন আসামির পক্ষে শুনানি করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা