সংগৃহীত
সারাদেশ

চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি: নিষেধাজ্ঞা থাকা সত্তেও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রমে জাটকা ধরায় ২২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত আটককৃত জেলেদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বুধবার (২৭ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হচ্ছেন- মো. হান্নান বেপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), মো. রসূল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), আ. কাদির (১৮), শাহ আলম বেপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও বিল্লাল হোসেন (২০)।

আরও পড়ুন: ৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হল- ইব্রাহীম (১৫), নুরুল ইসলাম (১৬), মো. রায়হান (১৭), শাহানুর মোহান (১৭), শাওন (১৫), হৃদয় কবিরাজ (১৭), রাজীব বেপারী (১৩), বিল্লাল হোসেন (১০) ও মাহবুব (১৪)।

ওসি কামরুজ্জামান জানান, আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসকল জেলেদের আটক করা হয়েছে। এই সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন। ওসি জানান জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা